ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

হঠাৎ অব্যাহতি ও পদাবনতি নিয়ে ঢাকা ওয়াসায় কর্মরত আউটসোর্সিং কর্মীদের সংবাদ সম্মেলন

Foysal Ahmed
  • আপডেট সময় : ০১:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ওয়াসা-তে আউটসোর্সিংয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিলিং সহকারী হিসেবে কর্মরত চাকুরীচ্যুত ও পদাবনতি পাওয়া কর্মীরা হঠাৎ নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, নিষ্ঠা ও অভিজ্ঞতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসলেও কোনো লিখিত নোটিশ, কারণ দর্শানোর সুযোগ কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই হঠাৎ একটি ফোন কলের মাধ্যমে প্রায় ৪২ জন কর্মীকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে আরও ৩৯ জন কর্মীকে পদাবনতি করা হয় বলে অভিযোগ করা হয়।
বক্তব্যে আরও বলা হয়, পরবর্তীতে তারা জানতে পারেন যে, একই সময়ে নতুন করে প্রায় ৮৫ জনকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। বিষয়টি সত্য হলে তা গুরুতর প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেন তারা।
এ অবস্থায় সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১) অব্যাহতি ও পদাবনতি বিষয়ে ন্যায়সংগত পুনর্বিবেচনা,
২) নতুন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত,
৩) অর্থ লেনদেন সংক্রান্ত অভিযোগের স্বাধীন অনুসন্ধান,
৪) প্রমাণিত অনিয়মের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
চাকুরীচ্যুত কর্মীরা বলেন, তাদের একমাত্র দাবি হলো— স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়সঙ্গত প্রশাসনিক প্রক্রিয়া নিশ্চিত করা।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হঠাৎ অব্যাহতি ও পদাবনতি নিয়ে ঢাকা ওয়াসায় কর্মরত আউটসোর্সিং কর্মীদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬