ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

বিচারের প্রহসন নাকি আইনের প্রকাশ্য অবমাননা..? চট্টগ্রামে রিভিশন গ্রহণে ন্যায়বোধের নির্মম পরাজয়

Foysal Ahmed
  • আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১৮০ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদন:
নটরাজ এন. এ পলাশ।
বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা কেবল একটি মামলার সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকে না- বরং তা রাষ্ট্রের ন্যায়বোধ, আইনের শাসন এবং বিচারিক নৈতিকতার ভিতকেই কাঁপিয়ে দেয়। চট্টগ্রামের সাম্প্রতিক এক ভূমি বিরোধ মামলাকে ঘিরে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা নিঃসন্দেহে তেমনই এক গভীর উদ্বেগজনক ও প্রশ্নবিদ্ধ অধ্যায়।
মামলার সূত্রপাত ছিল সম্পূর্ণ বৈধ ও সুসংহত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। জালাল আহমদ বিভাগীয় বণ্টন মামলায় চূড়ান্ত রায় (ডিগ্রি) লাভ করেন, যা তার মালিকানার আইনি ভিত্তিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে তিনি তার নিজস্ব ভিটা ভূমির একটি অংশ তার স্ত্রী রাজু বেগমের নামে হেবা (দান) করেন- যা ইসলামী শরীয়াহ ও প্রচলিত ভূমি আইনের আলোকে সম্পূর্ণ বৈধ ও স্বীকৃত হস্তান্তর।
কিন্তু আইনের এই সুস্পষ্ট অবস্থান বাস্তবে পরিণত হয়নি। ২০২৩ সালে, সকল আইনি স্বীকৃতিকে অগ্রাহ্য করে রাজু বেগমকে জোরপূর্বক উক্ত সম্পত্তি থেকে দখলচ্যুত করা হয়। এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অন্যায় নয়- এটি ছিল আইনের শাসনের উপর সরাসরি আঘাত।
ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী পক্ষ “ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” এর ধারা ৮ অনুযায়ী চট্টগ্রাম এডিএম কোর্টে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত স্পষ্টভাবে রাজু বেগমের পক্ষে দখল পুনরুদ্ধারের ডিগ্রি প্রদান করেন। এটি ছিল ন্যায়বিচারের একটি প্রত্যাশিত ও ন্যায়সঙ্গত প্রতিফলন।
কিন্তু- এই ন্যায়বিচারের আলো খুব দ্রুতই ঢেকে যায় এক অদৃশ্য অন্ধকারে।
অভিযোগ উঠেছে, আদালতের এই সুস্পষ্ট ও কার্যকর আদেশকে উপেক্ষা করে প্রতিপক্ষগণ একটি সম্পূর্ণ ভিত্তিহীন রিভিশন মামলা দায়ের করে- রিভিশন মামলা নং ৪৬/২০২৬, যা দায়ের করা হয় অতিরিক্ত মহানগর দায়রা জজ, ৯ম আদালতে।
আইনের প্রচলিত নীতিমালা ও বিচারিক প্রয়োগ অনুযায়ী, এমন একটি রিভিশন আবেদন সরাসরি খারিজযোগ্য হওয়ার কথা ছিল। কারণ নিম্ন আদালতের আদেশ ছিল সুস্পষ্ট, যুক্তিসংগত এবং আইনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
কিন্তু বিস্ময়করভাবে- এবং অত্যন্ত উদ্বেগজনকভাবে- এই রিভিশন আবেদনটি গ্রহণ করা হয়।
এই গ্রহণযোগ্যতা কোনো সাধারণ বিচারিক ত্রুটি নয়; এটি একটি সুস্পষ্ট নৈতিক বিচ্যুতি, বিচারিক শৃঙ্খলার অবমাননা এবং আইনের শাসনের উপর একটি অশুভ আঘাত।
প্রশ্নগুলো এখন আর চাপা নেই- এগুলো সরাসরি রাষ্ট্রের বিচারব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আছে- আইনের সুস্পষ্ট অবস্থান থাকা সত্ত্বেও কেন একটি ভিত্তিহীন রিভিশন গ্রহণ করা হলো?
কোন অদৃশ্য শক্তি বা প্রভাব বিচারিক বিবেচনাকে এমনভাবে প্রভাবিত করলো..?
এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বিচারব্যবস্থার গভীরে প্রোথিত কোনো অস্বচ্ছ বাস্তবতার বহিঃপ্রকাশ..?
ভুক্তভোগী পক্ষের আশঙ্কা আরও ভয়াবহ। তাদের মতে, এই সিদ্ধান্ত দখলদারদের জন্য এক ধরনের “বিচারিক নিরাপত্তা বলয়” তৈরি করছে- যেখানে আদালতের রায়ও আর চূড়ান্ত নয়, বরং প্রভাব, সময়ক্ষেপণ এবং কৌশলের মাধ্যমে তা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা যায়।
আইন বিশেষজ্ঞদের ভাষায়,
“যেখানে নিম্ন আদালত সুস্পষ্টভাবে দখল পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে, সেখানে ভিত্তিহীন রিভিশন গ্রহণ বিচারিক শৃঙ্খলার সরাসরি লঙ্ঘন এবং আইনের শাসনের জন্য এক বিপজ্জনক নজির।”
এই ঘটনা আমাদের সামনে এক নির্মম বাস্তবতা উন্মোচন করে- আইন কি সত্যিই সবার জন্য সমান..?
নাকি প্রভাবশালীদের জন্য আইনের ব্যাখ্যা, প্রয়োগ এবং ফলাফল- সবই ভিন্ন..?
নটরাজ এন. এ পলাশের তীক্ষ্ণ পর্যবেক্ষণ:
“যেখানে আদালতের রায়কেও প্রভাবের জালে আটকে ফেলা যায়, সেখানে ন্যায়বিচার আর একটি নীতিগত বিষয় থাকে না- তা হয়ে যায় দরকষাকষির বস্তু। আর যখন বিচারালয়ই অনিশ্চয়তার প্রতীকে পরিণত হয়, তখন সাধারণ মানুষের শেষ আশ্রয়টুকুও ভেঙে পড়ে।”
শেষ কথা:
চট্টগ্রামের এই ঘটনা কেবল একটি ভূমি বিরোধ নয়- এটি বাংলাদেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার একটি কঠিন পরীক্ষা।
এই পরীক্ষায় ব্যর্থতা মানে শুধু একটি মামলার পরাজয় নয়- এটি হবে রাষ্ট্রের ন্যায়বিচারের ধারণারই একটা সুফল।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিচারের প্রহসন নাকি আইনের প্রকাশ্য অবমাননা..? চট্টগ্রামে রিভিশন গ্রহণে ন্যায়বোধের নির্মম পরাজয়

আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬