ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

ভুয়া এলসি দেখিয়ে ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ

Foysal Ahmed
  • আপডেট সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ভুয়া এলসি (লেটার অব ক্রেডিট) প্রদর্শনের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের একটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সালমান এফ রহমান-এর ঘনিষ্ঠ পরিচয়ের দাবি করে যোগী ফারজানা ইয়াসমিন নীলা নামের এক নারী প্রতারণার জাল বিস্তার করেন।
ভুক্তভোগীদের দাবি, গত ৫ আগস্টের পর মেসার্স এ টু ট্রেডিং-এর কর্ণধার মো. আনিসুর রহমান খান বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের সময় নিজেকে প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুস-এর ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ের আড়ালে বিশ্বাস অর্জন করে ভুয়া এলসি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, যোগী ফারজানা ইয়াসমিন নীলার স্বামী প্রিমিয়ার ব্যাংকের সাবেক এমডি এম. মজিদ—এই পরিচয় ব্যবহার করে সংশ্লিষ্টদের আস্থা অর্জন করা হয়। পরে ভুয়া এলসি’র বিপরীতে পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পণ্য প্রদান করা হয়নি।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, এই প্রতারণার মাধ্যমে মোট ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। দীর্ঘদিন যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি। এদিকে প্রতারণার শিকার ব্যবসায়ীরা আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভুয়া এলসি দেখিয়ে ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬