ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

গজারিয়ায় পরিত্যক্ত কক্ষে মিললো ১৩টি ঘোড়া মাংস বিক্রয় প্রস্তুতকালে নস্যাৎ করলো স্থানীয়রা

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১০:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৪৪ বার দেখা হয়েছে

গজারিয়া (মুন্সিগঞ্জ) মুন্সিগঞ্জের গজারিয়ায় আনারপুরা এলাকায় একটি পরিত্যক্ত ঘরে ১৩টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতিকালে একটি চক্রের অপতৎপরতা নস্যাৎ করে দিয়েছে স্থানীয়রা। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়াগুলো উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনারপুরা এলাকার ওই পরিত্যক্ত ঘরটিতে দীর্ঘ দিন ধরে একটি অসাধু চক্র অসুস্থ ও জরাজীর্ণ ঘোড়া নিয়ে আসত। সেখানে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস বিভিন্ন হোটেল ও বাজারে গরুর মাংস হিসেবে সরবরাহ করে আসছিল তারা। বুধবার (৮ এপ্রিল) বিকেলে একইভাবে বিপুল সংখ্যক ঘোড়া জবাই করার সময় স্থানীয়রা বিষয়টি টের পায়। জনতা এগিয়ে আসলে অসাধু চক্রের সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা। এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহামুদুল হাসান জানান, “আনারপুরায় ঘোড়া জবাইয়ের বিষয়টি আমি স্থানীয় জনগণ এবং সংবাদকর্মীদের মাধ্যমে অবহিত হয়েছি। মূ

লত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী বাংলাদেশে খাদ্য হিসেবে ঘোড়া জবাই করার কোনো বিধান বা সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “যেহেতু ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তাই মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচার করা যাচ্ছে না।

তবে পুলিশ ঘটনাস্থলে আছে এবং তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গজারিয়ায় পরিত্যক্ত কক্ষে মিললো ১৩টি ঘোড়া মাংস বিক্রয় প্রস্তুতকালে নস্যাৎ করলো স্থানীয়রা

আপডেট সময় : ১০:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬