ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

প্রধান শিক্ষককে মারধর করে পদত্যাগপত্রে সই, থানায় মামলা

Foysal Ahmed
  • আপডেট সময় : ০১:৫২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৫৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ রায়হান খান

রাজধানীর যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজে ঢুকে প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় ও কিল-ঘুসি মেরে জোরপূর্বক পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এবিএম মিরাজুল ইসলাম বাদী হয়ে মজিবুর রহসান মধু, সাইফুল ইসলাম বাবু, তুহিন ইসলাম ও নয়নের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকার ১১-১২ জন চিহ্নিত সন্ত্রাসী সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজে ঢুকে বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকায় তাদের পছন্দের নাম না থাকায় প্রধান শিক্ষক এবিএম মিরাজুল ইসলামকে তার কক্ষে আটকিয়ে দরজা-জানালা বন্ধ করে সিসি ক্যামেরা ভাংচুর করে এবং প্রধান শিক্ষককে চর-থাপ্পড়, কিল-ঘুসিসহ বিভিন্ন কায়দায় মারধর করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেয়।

এ সময় অন্য শিক্ষকদেরও ধাক্কা ও হুমকি দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনা কাউকে না জানানো এবং প্রধান শিক্ষককে পরিবার নিয়ে এলাকা ছাড়ারও হুমকি দেয় হামলাকারীরা।

ভুক্তভোগী প্রধান শিক্ষক তার পরিবার নিয়ে এখন আতঙ্কে রয়েছেন।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে বলেন, সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা, জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর এবং হুমকির ঘটনায় প্রধান শিক্ষক অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধান শিক্ষককে মারধর করে পদত্যাগপত্রে সই, থানায় মামলা

আপডেট সময় : ০১:৫২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬