ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৮:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৮ বার দেখা হয়েছে

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আল-আকসা মসজিদে কয়েক হাজার মুসুল্লি পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায় করেছেন। এর মধ্যে পশ্চিম তীর থেকে ইসরায়েলে প্রবেশকারী ফিলিস্তিনিরাও ছিলেন।

গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো আল-আকসায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত বছরের রমজানের পর থেকে এটিই ছিল প্রথম সুযোগ যখন অনেককে পশ্চিম তীর ছেড়ে জেরুজালেমের পুরাতন শহরের স্থানে নামাজ নামাজ আদায় করতেন।

পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার দিনে ১০ হাজার ফিলিস্তিন মুসুল্লিকে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইসরায়েল। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মানদণ্ডের ভিত্তিতে শুধু ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী মহিলা এবং ১২ বছর বা তার কম বয়সী শিশুরা প্রথম-স্তরের আত্মীয়ের সঙ্গে আল-আকসায় নামাজে যোগ দিতে পারবেন। জেরুজালেমের টেম্পল মাউন্টে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেম জুড়ে ৩ হাজারের বেশি পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছিল। তারা বলেছে, তাদের উপস্থিতি আগ্রাসন বা বলপ্রয়োগ দেখানোর জন্য নয় বরং জরুরি পরিস্থিতিতে সাহায্য প্রদানের লক্ষ্যে ছিল।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জর্ডানের ধর্মীয় কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে প্রাঙ্গণটি পরিচালনা করে। তারা জানিয়েছে, স্বাভাবিক সময়ে আল-আকসায় রমজানে জুমার নামাজে ২ লাখ মুসুল্লি নামাজ আদায় করতে পারেন। ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের সামরিক আক্রমণে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এতে বেশিরভাগ বাসিন্দাকে বাস্তুচ্যুত করা হয়েছে। গত বছরের ১০ অক্টোবর মার্কিন-মধ্যস্থতাকৃত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল এবং হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ থামানোর চেষ্টা করেছিল। যদিও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়

আপডেট সময় : ০৮:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬