ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬৬

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১২:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ১২৮ বার দেখা হয়েছে

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সোমবার (২৩ মার্চ) ভোরে কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা সদস্য, ছয়জন বিমান বাহিনীর সদস্য ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস এক বিবৃতিতে বলেছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এ পর্যন্ত ৬৬ জন নিহতের খবর সম্পর্কে নিশ্চিত হয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে সেনা ও ক্র মিলিয়ে মোট ১২৫ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, সোমবার (২৩ মার্চ) ভোরে উড্ডয়নের কিছুক্ষণ পরই সি-১৩০ হারকিউলিস মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ইকুয়েডর ও পেরুর সীমান্তসংলগ্ন এই এলাকা থেকে উড্ডয়নের পরপরই প্লেনটি জঙ্গলের ভেতরে পড়ে যায় ও সঙ্গে সঙ্গেই সেটিতে আগুন ধরে যায়।

এর আগে স্থানীয় সরকার সচিব কার্লোস কার্লোস আরসিএন টেলিভিশনকে জানিয়েছিলেন, অন্তত ৩৩ জন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা ও সরিয়ে নেওয়ার কাজ চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

যে সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক সামরিক তৎপরতা চলছিল। কলম্বিয়া ও ইকুয়েডরের সেনাবাহিনী মাদক চোরাচালানকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেস এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, এখনই দুর্ঘটনার কারণ নির্ধারণ করা সম্ভব নয়। তিনি বলেন, এটি দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমাদের প্রার্থনা কিছুটা হলেও সান্ত্বনা এনে দিক।

তিনি আরও জানান উড়োজাহাজটি কোনো প্রকার হামলার শিকার হয়নি এবং সেটির চালকরা যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ ছিলেন।

সামরিক কর্মকর্তা কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা জানান, উড়োজাহাজটিতে ১১৪ জন সেনা ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। তারা পুয়ের্তো লেগুইজামো থেকে কাছাকাছি একটি আমাজন ঘাঁটির দিকে যাচ্ছিলেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেন ও দেশের সামরিক সরঞ্জাম আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তবে তিনি সরাসরি এই দুর্ঘটনার সঙ্গে উড়োজাহাজটির অবস্থার কোনো সম্পর্ক টানেননি।

চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ এই সামরিক উড়োজাহাজ মার্কিন সমরাস্ত্র ও যুদ্ধযান নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের তৈরি। অস্থায়ী রানওয়ে থেকেও পরিচালনার সক্ষমতার কারণে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬৬

আপডেট সময় : ১২:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬