ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১১:৪৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১১৭ বার দেখা হয়েছে

নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬-সংখ্যক নির্দেশনা মোতাবেক প্রজাতন্ত্রের সব কর্মকর্তা/কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ ফেব্রুয়ারি ০৪.০০.০০০০.০০০.৪১১.৯৯,০০০৩.১৭.৮২ নম্বর স্মারক এবং ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি ০৪.০০.০০০০.৫১৩.০৭.০০১.১৯.৫৫ নম্বর স্মারকে মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান-সংক্রান্ত নির্দেশনা প্রদান করে পত্র জারি করা হয়েছে।

এরপরেও রোববার (১ মার্চ) ডিবিসি নিউজে প্রচারিত সংবাদে দেখা যায়, সকাল ৯টা ৪০ মিনিটে জেলা প্রশাসক, রংপুর কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন, যা সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ পরিপন্থি।

এমতাবস্থায়, অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তা যারা বিনা অনুমতিতে বিলম্বে উপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধি ৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

এর আগে নির্ধারিত সময়ে অফিসে আসতে সোমবার (২ মার্চ) একটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় : ১১:৪৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬