ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

মিরপুর শাহ আলী মাজারে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ৭ ব্যবসায়ী আটক

Foysal Ahmed
  • আপডেট সময় : ০৮:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ১২৩ বার দেখা হয়েছে

রাজিবুল হক রনি :

রাজধানীর মিরপুরে শাহ আলী মাজার এলাকায় মাদকবিরোধী এক বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে সাতজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ০১:০০টায় এই অভিযান পরিচালনা করা হয়।

মাদক কেনাবেচার জন্য কুখ্যাত হয়ে ওঠা এই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ডিএনসি’র পোশাকধারী এবং সাদা পোশাকের গোয়েন্দা টিমের মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

অভিযানে হাতেনাতে আটক হওয়া সাত মাদক ব্যবসায়ীর মধ্যে পাঁচজন পুরুষ এবং দুইজন নারী। তারা হলেন:
• পুরুষ: মো. শান্ত (২৫), মো. মিরাজ (৩২), মো. হারুন (৩৮), দুলাল (৫৩) এবং মো. মিলন (৫৫)।
• নারী: পিংকি ওরফে স্মৃতি (২৫) ও মিনারা বেগম (৪০)।
আটককৃতদের কাছ থেকে বিক্রির জন্য ছোট ছোট কাগজের পুরিয়া আকারে সাজানো মোট ০২ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আইনি ব্যবস্থা ও পরবর্তী পদক্ষেপ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিজ হেফাজতে মাদক সংরক্ষণ, সেবন ও বিক্রির অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস আটককৃতদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) পক্ষ থেকে জানানো হয়েছে, শাহ আলী মাজারের মতো একটি পবিত্র স্থানে মাদকের বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। এই এলাকাকে মাদক মুক্ত করতে মাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিরপুর শাহ আলী মাজারে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ৭ ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৮:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬