ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে ঘিরে অপপ্রচার: অভিযোগকারীদের প্রমাণ দিতে পাল্টা চ্যালেঞ্জ

Foysal Ahmed
  • আপডেট সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে জড়িয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সমুদ্র সৈকত এলাকায় অবৈধ দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে এবং তাদের স্বার্থে আঘাত লাগায় এই অপপ্রচার শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, “টিপু চক্র” নামে পরিচিত একটি সিন্ডিকেট পর্যটন এলাকার কিছু মূল্যবান বাড়ি ও জমি দখলের চেষ্টা করে আসছে। এসব অনিয়ম ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারা টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। টুরিস্ট পুলিশ সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান, টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এতে অবৈধ দখলদার ও অসাধু চক্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা অপপ্রচারের পথ বেছে নিয়েছে। এদিকে অভিযোগকারীদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, যদি কারও কাছে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তবে তা প্রকাশ্যে উপস্থাপন করতে হবে। অন্যথায় ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, পর্যটন নগরী কক্সবাজারে আইন-শৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারবে না বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে ঘিরে অপপ্রচার: অভিযোগকারীদের প্রমাণ দিতে পাল্টা চ্যালেঞ্জ

আপডেট সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬