ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

পর্যটন নিরাপত্তায় দৃঢ় ও মানবিক নেতৃত্ব: অপপ্রচারের মাঝেও আস্থার প্রতীক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

Foysal Ahmed
  • আপডেট সময় : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ৩০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। এমন সময় তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সমুদ্র সৈকত এলাকায় অবৈধ দখল ও স্বার্থসংশ্লিষ্ট একটি চক্র নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে তাকে বিতর্কিত করার অপচেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টদের মতে, কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের হয়রানি রোধ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তিনি দৃঢ় ও কার্যকর ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে সমুদ্র সৈকতে নিয়মিত টহল জোরদার, টুরিস্ট সহায়তা বুথ সক্রিয় রাখা, হারানো জিনিসপত্র উদ্ধার এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি পর্যটকদের মাঝে আস্থা সৃষ্টি করেছে।
পর্যটন ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির ফলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার আরও নিরাপদ গন্তব্য হিসেবে পরিচিতি পেয়েছে। এতে পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়েছে। তাদের ভাষ্য, অবৈধ সুবিধা ও প্রভাব খাটানোর সুযোগ সীমিত হয়ে যাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
সাধারণ পর্যটকরাও সমুদ্র সৈকতে টুরিস্ট পুলিশের সক্রিয় উপস্থিতি ও তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সরাসরি তদারকি, মানবিক আচরণ এবং দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, যে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে যাচাই হওয়া উচিত। তবে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার শুধু একজন কর্মকর্তার সুনাম নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কক্সবাজারের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
পর্যটন নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের চলমান কার্যক্রম আরও শক্তিশালী ও সমন্বিত করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সত্য উদঘাটনের মাধ্যমে সব ধরনের বিভ্রান্তি দূর হবে এবং কক্সবাজারে নিরাপদ, স্বস্তিদায়ক ও আনন্দময় পর্যটন পরিবেশ বজায়থাকবে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পর্যটন নিরাপত্তায় দৃঢ় ও মানবিক নেতৃত্ব: অপপ্রচারের মাঝেও আস্থার প্রতীক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

আপডেট সময় : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬