ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ব্যাগ চুরির অভিযোগে কিশোর আটক, হস্তান্তর শাহবাগ থানায়
- আপডেট সময় : ০৩:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৪১ বার দেখা হয়েছে
ক্যাম্পাস প্রতিনিধি :শাহরিয়ার তানভীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাদীন নামের এক শিক্ষার্থীর ব্যাগ চুরির অভিযোগে এক কিশোরকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। গত ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় চুরি হওয়া শার্ট পরিহিত অবস্থায় তাকে শনাক্ত করা হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
জানা যায়, ওই শিক্ষার্থীর ব্যাগ চুরির ঘটনার পর গতকাল ৮ অক্টোবর কলা ভবন এলাকায় এক কিশোরকে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তার পরনে থাকা শার্টটি চুরি হওয়া শার্ট বলে শনাক্ত করেন সংশ্লিষ্টরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে মৌখিকভাবে চুরির কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়।
এরপর ওই কিশোরকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
















