যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর: শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তপন
- আপডেট সময় : ১২:৪০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ২৫ বার দেখা হয়েছে
রাজশাহী প্রতিনিধি, রাজশাহী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ্যানগার্ড হিসেবে পরিচিত সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন।
আজ এক অভিনন্দন বার্তায় রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন বলেন, “১৯৭৮ সালের ২৭শে অক্টোবর আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) দেশের তরুণ ও যুবসমাজকে দেশগড়ার কাজে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ও আন্দোলনে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম থেকে শুরু করে দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখতে যুবদল সব সময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে।”
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ তপন বলেন, “অনাগত দিনে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদল ও ছাত্রদল কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকে কাজ করে যাবে। যুবদলের এই গৌরবময় পথচলায় রাজপথের সহযোদ্ধা হিসেবে আমাদের সংহতি সর্বদা অব্যাহত থাকবে।”
তিনি যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ পুনঃসংগঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছান্তে; আবুল কালাম আজাদ তপন
যুগ্ম আহ্বায়ক, রাজশাহী মহানগর ছাত্রদল।
















