শিশু কল্যাণ পরিষদে চালক দলের সভা; জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের মাঝে অনুদান বিতরণ
- আপডেট সময় : ০৯:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৩০ বার দেখা হয়েছে
বিশেষ সংবাদদাতা, ঢাকা: রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল’-এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে’ শহীদ ও গুরুতর আহত চালক ভাইদের প্রতি শ্রদ্ধা, সমবেদনা এবং সহমর্মিতা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী ৬টি শহীদ চালক পরিবার এবং চিকিৎসাধীন ৭ জন গুরুতর আহত চালকের হাতে আর্থিক সহায়তার অনুদান তুলে দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএম শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে করিম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
-
আ.খ.ম মোজাম্মেল হোসেন, নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
-
মিয়া মো: মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্র্যান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি এবং সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি।
-
মো: নূর মোরশেদ, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি, ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।
-
মো: ইউসুফ পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলন। দেশের খেটে খাওয়া চালক সমাজ এই আন্দোলনে রাজপথে থেকে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চালক দল সর্বদা তাদের সুখে-দুঃখে পাশে থাকবে এবং এই বীর শহীদ ও আহতদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে চালক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ চালকবৃন্দ উপস্থিত ছিলেন।
















