ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
টুঙ্গিপাড়ায় জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শুভেচ্ছা যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর: শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তপন জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল ‎ শিশু কল্যাণ পরিষদে চালক দলের সভা; জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের মাঝে অনুদান বিতরণ চাকমারকুল ইউপি নির্বাচনে নতুন সমীকরণ? চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে আবুবক্কর সিদ্দিক মাসুক ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব ​মাদকের ‘সুবিধা’ না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪ পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি

নারায়ণগঞ্জে সেরা ডিবি কর্মকর্তা যশোরের মফিজুর রহমান

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৭২ বার দেখা হয়েছে

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ জেলার সেরা ডিবি (গোয়েন্দা শাখা) কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ কর্মকর্তা মফিজুর রহমান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, অসীম সাহসিকতা এবং অপরাধ দমনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

উল্লেখ্য, এর আগে যশোর জেলা ডিবিতে দায়িত্ব পালনকালেও অপরাধবিরোধী অভিযান, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেন তিনি। দায়িত্ব পালনে সাহসিকতা ও সক্রিয়তার জন্য ইতোমধ্যে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

নারায়ণগঞ্জে যোগদানের পরও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত সফল অভিযান পরিচালনায় বিশেষ ভূমিকা রেখে চলেছেন মফিজুর রহমান। তারই ধারাবাহিকতায় তিনি এই অর্জনে ভূষিত হলেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নিষ্ঠা ও পেশাদারিত্বের এ ধরনের স্বীকৃতি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্পৃহা এবং দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। মফিজুর রহমানের এই গৌরবময় অর্জনে তাঁর সহকর্মী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে সেরা ডিবি কর্মকর্তা যশোরের মফিজুর রহমান

আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬