ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচি

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৯ বার দেখা হয়েছে

চট্টগ্রাম শহর, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের বকশীগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় ঝটিকা কর্মসূচি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে গত ছয় দিনে ৩০ জেলা-উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল।

গতকাল শনিবার মিছিল, ব্যানার স্থাপন, স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এসব ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ দুজনকে আটক করেছে। অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চার নেতাকর্মী ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। ২২ সেকেন্ডের ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দেখা গেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে স্লোগান দেওয়ার পর সন্ধ্যায় আগুন দেওয়া হয়। গত শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতাকর্মীরা। গতকাল দুপুরে একদল কর্মী উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কে বা কারা দলীয় কার্যালয়ে টায়ার দিয়ে আগুন লাগায়। আসবাব না থাকায় কোনো জিনিস পুড়ে যায়নি।

গাইবান্ধা পৌর শহীদ মিনারে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। গতকাল বিকেলে শহরের স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল সকালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এবং কার্যালয় পুনরুদ্ধারের ব্যানার স্থাপন করা হয়। উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নামে এই ব্যানার স্থাপন করা হয়। এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে আঞ্চলিক কার্যালয়ে গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বগারচর ইউনিয়ন কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে কয়েকজন নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন। তবে বিকেলে পতাকা নামিয়ে কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’। সাতক্ষীরার কলারোয়ার গয়ড়া বাজারে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন যুবলীগ নেতারা। ছবিসহ ফেসবুকে পোস্টও করেছেন তারা।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচি

আপডেট সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬