ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১২:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮১ বার দেখা হয়েছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক আব্দুল মন্নান আমলে নিয়েছেন এবং আগামী ৯ মার্চ পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন।

মামলার বিবরণে বাদী মাহমুদুল হাসান, যিনি নিজেকে একজন ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন, অভিযোগ করেন যে ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের পাশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আসামিরা হামলা চালায়।

তার দাবি অনুযায়ী, শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরাসরি নির্দেশে আসামিরা সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে। এই ঘটনায় বাদী নিজে এবং আরও বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবং হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান।

এ ছাড়াও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার বাদী মাহমুদুল হাসান জানিয়েছেন, ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি দেরিতে হলেও আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত আগামী ৯ মার্চ মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১২:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬