ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

Foysal Ahmed
  • আপডেট সময় : ০৯:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ বার দেখা হয়েছে

রাজিবুল হক রনি :
রাজধানীর সচিবালয় মেট্রো রেখা স্টেশনে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শিউলি বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে এমআরটি পুলিশ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের কনকোর্স-০১-এর ‘সি’ গেট সংলগ্ন প্রবেশপথে এ ঘটনা ঘটে।
এমআরটি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও নিয়মিত তল্লাশির অংশ হিসেবে স্টেশনের প্রবেশপথে দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল আসাদ ও কনস্টেবল সাগর। এ সময় শিউলি বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা একটি ফ্যামিলি ব্যাগ ও একটি শপিং ব্যাগ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত শিউলি বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর (কাচপুর) এলাকার মৃত রুহুল আমিনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ জানায়, আটককৃত নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট সময় : ০৯:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬