ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৯৫ বার দেখা হয়েছে

মোঃ সালাম মিয়া | কুমিল্লা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা–চট্টগ্রাম বাইপাস সড়কের শাসনগাছা কৃষি অফিস থেকে দিঘীরপাড় পর্যন্ত অংশে অবৈধ পার্কিং ও সড়ক দখলের কারণে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সড়কের দুই পাশে বাস, ট্রাক, মিনিবাসসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা পার্কিং করে রাখায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং নষ্ট হচ্ছে যাত্রীদের মূল্যবান সময়।

স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়কটি কার্যত একটি অস্থায়ী ট্রাক ও বাস টার্মিনালে পরিণত হয়েছে। প্রতিদিন অফিসগামী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। এমনকি জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে পড়ে রোগীদের জীবনঝুঁকি বাড়াচ্ছে।

শুধু অবৈধ পার্কিংই নয়, সড়কের বিভিন্ন স্থানে ভবন নির্মাণের জন্য ইট, বালু, খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী রাস্তার ওপর রেখে কাজ পরিচালনা করা হচ্ছে। এতে সড়কের চলাচলের পরিসর আরও সংকুচিত হয়ে পড়েছে এবং প্রতিনিয়ত বেড়ে চলেছে দুর্ঘটনার আশঙ্কা।

এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন প্রকাশ্যে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকায় পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। বরং অবৈধ পার্কিং ও সড়ক দখলের প্রবণতা দিন দিন আরও বেড়ে চলেছে।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সড়কের দুই পাশ থেকে অবৈধভাবে পার্কিং করা যানবাহন অপসারণ, রাস্তার ওপর রাখা নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া এবং নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার মাধ্যমে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে যানজট, জনদুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

আপডেট সময় : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬