ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, সংযম ও হজের মর্যাদা রক্ষার আহ্বান

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ৮৭ বার দেখা হয়েছে

পবিত্র হজ ইসলামের একটি অনন্য মৌলিক স্তম্ভ, যার মূল ভিত্তি হলো একত্ববাদ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। একই সঙ্গে এই পবিত্র মহাসমাবেশ বিশ্বের বিভিন্ন দেশ, জাতি ও সংস্কৃতির মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা এবং মজবুত ঐক্য গড়ে তোলার একটি প্রধান মাধ্যম।

ঙ্গলবার (২৬ মে) পবিত্র আরাফাতের ময়দানে অবস্থিত ঐতিহাসিক নামিরাহ মসজিদে হজের খুতবা দেওয়ার সময় এই কথা বলেন মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল-হুদাইফি। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই তথ্য নিশ্চিত করেছে।

হজের পবিত্রতা ও আধ্যাত্মিক আবহ বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে খুতবায় শায়খ আলী আল-হুদাইফি বলেন, ‘সঠিকভাবে হজ পালনের জন্য উত্তম আচরণ ও সত্যবাদিতা অত্যন্ত জরুরি। একই সঙ্গে হজের মতো পবিত্র ইবাদতকে সব ধরনের পাপ কাজ, পারস্পরিক বিরোধ এবং যেকোনো ধরনের দলীয় বা রাজনৈতিক স্লোগান থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে।

খুতবায় তিনি ইসলামের মূল স্তম্ভসমূহ এবং মানবজীবনে আল্লাহভীতি বা তাকওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মুমিনদের জন্য আল্লাহর সাহায্য লাভের অমোঘ বিধান নিয়ে আলোচনা করেন।

খুতবায় হাজিদের উদ্দেশ্যে হজের পরবর্তী আনুষ্ঠানিকতার ধাপগুলো স্মরণ করিয়ে দেন খতিব। বিশেষ করে লাখ লাখ মানুষের এই সমাবেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, অতিরিক্ত ভিড় এড়িয়ে চলতে এবং জননিরাপত্তা রক্ষার্থে সৌদি কর্তৃপক্ষের ভিড় ব্যবস্থাপনা সংক্রান্ত সকল নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য তিনি হাজিদের প্রতি বিশেষ আহ্বান জানান।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, সংযম ও হজের মর্যাদা রক্ষার আহ্বান

আপডেট সময় : ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬