ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০১:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৭ বার দেখা হয়েছে

মোঃ হাসিবুল ইসলাম।। নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের নেতৃবৃন্দ। পরে সাবেক চেয়ারপারসন ও বিএনপির সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কবরেও পুষ্পার্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএম শাজাহান, সাধারণ সম্পাদক ফজলে করিম সাগরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ঢাকা জেলা চালক দলের সভাপতি মোহাম্মদ রেজাউল রহমান সংগ্রাম, সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান আলী খান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যতম সদস্য ৯০ এর ছাত্রনেতা আ ফ ম মোজাম্মেল ।

পুষ্পার্পণ শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশ ও জাতির স্বার্থে দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করে আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দলটি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী চালক দল বিএনপির পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

অনুষ্ঠানে চালক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

আপডেট সময় : ০১:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬