ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী
- আপডেট সময় : ০১:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ তাঁর নির্বাচনী আসন ঢাকা-৯-এর প্রেস সেক্রেটারি হিসেবে শাহ মুহাম্মদ সুমনকে নিয়োগ দিয়েছেন।
নবনিযুক্ত প্রেস সেক্রেটারি শাহ মুহাম্মদ সুমন রাজধানীর একটি স্বনামধন্য কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। নতুন দায়িত্বে তিনি সংসদ সদস্যের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়ালিদ রেজা মৃদুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে এমপি হাবিবুর রশিদের সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে। একই সঙ্গে ঢাকা-৯ নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য গণমাধ্যমে নিয়মিতভাবে তুলে ধরার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পাওয়ায় এস.এম. সুমন ও ওয়ালিদ রেজা মৃদুলকে বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।









