ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
টুঙ্গিপাড়ায় জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শুভেচ্ছা যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর: শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তপন জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল ‎ শিশু কল্যাণ পরিষদে চালক দলের সভা; জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের মাঝে অনুদান বিতরণ চাকমারকুল ইউপি নির্বাচনে নতুন সমীকরণ? চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে আবুবক্কর সিদ্দিক মাসুক ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব ​মাদকের ‘সুবিধা’ না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪ পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি

আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১২৩ বার দেখা হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অনভিপ্রেত ও অযাচিত শব্দচয়নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সভাপতি মো: আব্দুল আলিম। আজ শনিবার (৮ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

যে প্রেক্ষাপটে দুঃখ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি হলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলা, সাধারণ শিক্ষার্থীদের মারধর ও হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে অস্ত্রসহ হলে অবস্থান এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

ঘটনার পর থেকে চার দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হলের বাইরে অবস্থান করছিলেন আলিম। এরই মধ্যে আজ দুপুর ১টা ৩০ মিনিট থেকে অনেক শিক্ষার্থীর অনার্স পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেডিকেল মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় চরম ক্ষোভ, হতাশা ও মানসিক চাপের মধ্যে তিনি অসচেতনভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ওই অনভিপ্রেত মন্তব্য করেন বলে উল্লেখ করেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে আব্দুল আলিম বলেন,

“মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমার বক্তব্যের শব্দচয়নের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ওই পরিস্থিতিতে এমন শব্দ ব্যবহার করা আমার উচিত হয়নি।”

শিক্ষার্থীদের মূল দাবি ও প্রশাসনের প্রতি আহ্বান

বক্তব্যের শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান ছাত্রশিবিরের এই নেতা। তিনি বলেন,

  • কেন সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হলো?

  • কেন তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো না?

  • কেন শিক্ষার্থীরা এখনো নিজেদের হলে নিরাপদে প্রবেশ করতে পারছে না?

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত দাবি জানিয়ে তিনি আরও বলেন, গত ৪ আগস্টের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। হামলা, মারধর, অস্ত্র প্রদর্শন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।

“সংঘাত নয়, নিরাপদ শিক্ষার পরিবেশ চাই”

শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ হলে ফিরিয়ে দিয়ে অবিলম্বে স্বাভাবিক আবাসিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আব্দুল আলিম বলেন,

“আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা নিরাপদে হলে ফিরুক, নিয়মিত পড়াশোনা করুক এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করুক। কোনো পক্ষের প্রতি পক্ষপাত নয়; ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই আমাদের প্রত্যাশা।”

বার্তা প্রেরক: দাউদ খান, প্রচার ও মিডিয়া সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখা।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি

আপডেট সময় : ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬