ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

শুটার ফয়সাল কলকাতায় গ্রেপ্তার

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৯১ বার দেখা হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদসহ দুজনকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। গতকাল বিকালে তাদের আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুুর করেন।

এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও ঢাকার আলমগীর হোসেন (৩৪)। এসটিএফ সূত্রে জানা যায়, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর দুজনই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। জানা গেছে, প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল এবং আলমগীরকে পশ্চিমবঙ্গে আটক করা হয়। বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে। গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শুটার ফয়সাল কলকাতায় গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬