ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

রাজধানীর সায়েদাবাদে চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ২১১ বার দেখা হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী  থানাধীন সায়েদাবাদে  চাঞ্চল্যকর গৃহবধু হত্যাকাণ্ডে মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমের সম্পর্ক, আর্থিক লেনদেন ও বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৬ বিকেলে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ করাতিটোলা এলাকায় একটি ভবনের ছাদে তাসলিমা (৩৪) নামের এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়। আসামী তার স্বামী মোঃ রশিদ আহমেদ বাপ্পীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার দিন বিকেলে অভিযুক্ত আসামী মোঃ আব্দুল্লাহ রাজু (৪১) ভিকটিমের বাসায় গমন এবং ‘জরুরি কথা আছে’ বলে তাকে ছাদে নিয়ে যায়। কিছুক্ষণ পর সন্ধ্যায় পরিবারের সদস্যরা ছাদে গিয়ে তাসলিমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন সুরভী আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

তদন্তে জানা যায়, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজুর সঙ্গে তাসলিমার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ব্যবসার জন্য তাসলিমা রাজুর কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নেন। দীর্ঘ সময়েও টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

ঘটনার দিন টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে রাজু ধারালো অস্ত্র দিয়ে তাসলিমাকে একাধিকবার আঘাত করে হত্যা করে পালিয়ে যান।

পরে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে নিজের দোষ স্বীকার করেছেন। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

যাত্রাবাড়ী থানার কর্মকর্তারা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীর সায়েদাবাদে চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬