সর্বশেষ সংবাদ :
ডেমরা-চানপাড়া ব্রীজ ঝুঁকিপূর্ণ, ঘটতে পারে দুর্ঘটনা!
আব্দুল হাসিব
- আপডেট সময় : ১০:৪০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ৪৭ বার দেখা হয়েছে
ঢাকা-নারায়গঞ্জ সংযোগ সেতুটি ডেমরা ও চনপাড়া (রুপগঞ্জবাসীর) আর্থ-সামাজিক, ব্যবসায়িক, চিকিৎসা, শিক্ষাব্যবস্থা সহ সকল প্রকার বন্ধনের প্রতীক এই সেতুটি।
বালু নদীর উপরে স্থাপিত সেতুটি দুইটি জেলার মানুষের বহুলাংশে উপকার করে আসছে দীর্ঘ সময় ধরে। কিন্ত পরিতাপের বিষয় যে, সেতুটি দীর্ঘ সময় ধরে ঝুকিপূর্ণ হয়ে আছে৷।
উল্লেক্ষ্য যে, নদীতে চলা বালিবহনকারী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই সেতুটি।
তাই অনেকটাই ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে দুই পাড়ের সাধারণ মানুষের ৷
স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবি, এয়ারপোর্টের যাত্রী সহ সাধারণ মানুষের চলাচলের স্বার্থে দ্রুত সেতুটির সংস্কার অথবা নতুন ব্রীজ তৈরি করা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণও বটে৷
ট্যাগস:






















