ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
টুঙ্গিপাড়ায় জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শুভেচ্ছা যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর: শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তপন জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল ‎ শিশু কল্যাণ পরিষদে চালক দলের সভা; জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের মাঝে অনুদান বিতরণ চাকমারকুল ইউপি নির্বাচনে নতুন সমীকরণ? চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে আবুবক্কর সিদ্দিক মাসুক ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব ​মাদকের ‘সুবিধা’ না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪ পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি

সায়েদাবাদে সড়ক ও যোগাযোগ মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনায় ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-৩২৭৩ এর নেতৃবৃন্দ

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ১৬৩ বার দেখা হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে সড়ক ও যোগাযোগ মন্ত্রী

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেছেন মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা। মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং-৩২৭৩)-এর পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন রেজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলম দেওয়ান, কার্যকরী সভাপতি সালাউদ্দিন সালু, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নাসিরসহ অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ সদস্যবৃন্দ।

পরিদর্শনকালে ইউনিয়নের নেতৃবৃন্দ সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় যাত্রী হয়রানি, সড়কে অবৈধ চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় এবং যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, হুমায়ন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সাক্ষাৎ কালে সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “ঈদকে সামনে রেখে কোনো বাস কর্তৃপক্ষ যদি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে কিংবা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সায়েদাবাদে সড়ক ও যোগাযোগ মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনায় ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-৩২৭৩ এর নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬