পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম। এসময় তিনি যাত্রীসেবা, ভাড়া নিয়ন্ত্রণ, যানজট পরিস্থিতি ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
- আপডেট সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১১ বার দেখা হয়েছে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে সড়ক ও যোগাযোগ মন্ত্রী
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেছেন মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা।
মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং-৩২৭৩)-এর পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন রেজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলম দেওয়ান, কার্যকরী সভাপতি সালাউদ্দিন সালু, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নাসিরসহ অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে ইউনিয়নের নেতৃবৃন্দ সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় যাত্রী হয়রানি, সড়কে অবৈধ চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় এবং যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, হুমায়ন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সাক্ষাৎ কালে সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “ঈদকে সামনে রেখে কোনো বাস কর্তৃপক্ষ যদি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে কিংবা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
