ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

আশুলিয়া মহাসড়কে ১৯ কিলোমিটার তীব্র যানজট

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ২৯ বার দেখা হয়েছে

সাভারের আশুলিয়া বাইপাইলে তীব্র যানজটে ১৯ কিলোমিটার সড়ক অতিক্রম করতে সময় লেগে যাচ্ছে ঘণ্টারও বেশি। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত এ চিত্র দেখা গেছে।

সকাল থেকে বৃষ্টির কারণে পরিস্থিতির এ অবনতি ঘটে। তবে, গাবতলী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট পর্যন্ত যান চলাচল রয়েছে স্বাভাবিক। তবে নবীনগর পয়েন্টে থমকে যাওয়া যানজট বিস্তৃত হয়ে তা ছড়িয়ে পড়েছে ঢাকার মহাসড়কের সাভারের বিষমাইল পর্যন্ত।

সকালে বৃষ্টির মধ্য দিয়ে ঢাকা-টাঙ্গাইলমুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। নবীনগর থেকে বাইপাইল হয়ে শ্রীপুর চন্দ্রা পর্যন্ত বিস্তৃত হয়েছে যানজট।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ধীরগতি ও অব্যবস্থাপনা ছাড়াও আশুলিয়ার বাইপাইল এলাকায় বেহাল রাস্তার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী শফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন বলেন, তীব্র বৃষ্টির কারণে সড়কে খানাখন্দকের কারণে কিছুটা ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রকল্প থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেড় শতাধিক জনবল নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশুলিয়া মহাসড়কে ১৯ কিলোমিটার তীব্র যানজট

আপডেট সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬