ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে মতিঝিল থানা শ্রমিক দলকে জনতার কাউন্সিলর আনুর টেলিভিশন উপহার

Foysal Ahmed
  • আপডেট সময় : ০৩:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৫৭ বার দেখা হয়েছে

রাজিবুল হক রনি :

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সুবিধার্থে মতিঝিল থানা শ্রমিক দলকে একটি টেলিভিশন উপহার দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের ‘জনতার কাউন্সিলর’ এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু।

আজ মঙ্গলবার রাত ৮:৩০ মিনিটে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি মতিঝিল শ্রমিক দলের নেতাকর্মীদের হাতে এই উপহার তুলে দেন।টেলিভিশন হস্তান্তরকালে আনোয়ার হোসেন আনু আবেগঘন কণ্ঠে বলেন, “দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম খাটার কারণে আমি আপনাদের ঠিকমতো সেবা করতে পারি নাই। এখন আল্লাহ তাআলা সহায় থাকলে এই ওয়ার্ডবাসীর সেবাতেই নিজেকে উৎসর্গ করে যাব, ইনশাআল্লাহ।”এ সময় তিনি মাদক নির্মূলে কঠোর

হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই এলাকায় কেউ মাদক সেবন করবে না। মাদকের সাথে কেউ জড়িত থাকলে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দুইবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরও কারচুপির মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। আগামী নির্বাচনে কেউ যেন আর এই ধরনের সুযোগ না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মতিঝিল থানা শ্রমিক দলের আহ্বায়ক জে কে লাভলু ঢালী, সদস্য সচিব মো: রিপন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া এবং ৯নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মো: রনিসহ স্থানীয় অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে মতিঝিল থানা শ্রমিক দলকে জনতার কাউন্সিলর আনুর টেলিভিশন উপহার

আপডেট সময় : ০৩:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬