ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা সচিবালয় মেট্রো স্টেশনে ৪ কেজি গাঁজাসহ নারী আটক ঢাকা জেলা চালকদলের সভাপতি হিসেবে রেজাউর রহমান সংগ্রাম দায়িত্ব গ্রহণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শ্রদ্ধা; গণতন্ত্রের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঢাকা-৯ প্রেস টিমে নতুন মুখ: প্রভাষক সুমন প্রেস সেক্রেটারি, সাবেক ছাত্রদল নেতা মৃদুল সহকারী সেনা-নৌ-বিমান বা”হি”নী”র প্রধানদের সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সা”ক্ষ”র করেন চাঁদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ: প্রধানমন্ত্রীর নাম নিয়ে অনভিপ্রেত শব্দচয়ন ও হলের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কুমিল্লা বাইপাসে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য: সড়ক দখলে নিত্য যানজট, চরম দুর্ভোগে হাজারো মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে জোরালো চাপ: রাষ্ট্রপতিসহ ১২৯ এমপির ডিও লেটার, দাবি পূরণ না হলে ফের লাগাতার কর্মসূচি

সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৬৯ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: মোঃ রফিকুল ইসলাম সোহাগ

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ভবনের উদ্বোধন এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর প্রশাসনের আয়োজনে শহরের মল্লিকপুরস্থ প্রশাসনিক সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।

উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুলতানা জেরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।

সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী, এড. শেরেনুর আলী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল বলেন, বর্তমান সরকার গঠনের সাথে সাথে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি এবং অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে, যার সুফল তৃণমূল ও গ্রামপর্যায়ের জনগণ পেতে শুরু করেছে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ পৌরসভার আধুনিক ড্রেনেজ নির্মাণকাজের মাধ্যমে শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুরের প্রতিটি মানুষের স্ব-অবস্থান নিশ্চিত করা হবে। এ ছাড়াও কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বাসস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি নির্বাচনী এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল

আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬