ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
টুঙ্গিপাড়ায় জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শুভেচ্ছা যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর: শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তপন জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল ‎ শিশু কল্যাণ পরিষদে চালক দলের সভা; জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের মাঝে অনুদান বিতরণ চাকমারকুল ইউপি নির্বাচনে নতুন সমীকরণ? চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে আবুবক্কর সিদ্দিক মাসুক ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব ​মাদকের ‘সুবিধা’ না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪ পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি

দিনাজপুরের বিরামপুরে পালিত হলো ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে শ্রদ্ধাভরে স্মরণ

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৯৬ বার দেখা হয়েছে

মোঃ নয়ন মিয়া ।। দিনাজপুর জেলা প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, ত্যাগ, নির্যাতন ও রক্তাক্ত সংগ্রামের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বিরামপুর উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিরামপুর ঢাকা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি (দিনাজপুর-৬), মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।

এ সময় বিরামপুর পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজুসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো একদিনের ঘটনা নয়; এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, কারাবরণ, নির্যাতন ও অসংখ্য মানুষের আত্মদানের ফসল। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাঁদের অবদান কখনো ভুলবে না।”

তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। জনগণের অধিকারই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত। ব্যক্তিস্বার্থ নয়, দেশ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমেই একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের পাশে থেকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে গণতান্ত্রিক চেতনা, সামাজিক ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি, গণতন্ত্রের অগ্রযাত্রা, শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিবসটির কর্মসূচি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দিনাজপুরের বিরামপুরে পালিত হলো ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে শ্রদ্ধাভরে স্মরণ

আপডেট সময় : ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬