ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
টুঙ্গিপাড়ায় জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শুভেচ্ছা যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর: শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তপন জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল ‎ শিশু কল্যাণ পরিষদে চালক দলের সভা; জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের মাঝে অনুদান বিতরণ চাকমারকুল ইউপি নির্বাচনে নতুন সমীকরণ? চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে আবুবক্কর সিদ্দিক মাসুক ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব ​মাদকের ‘সুবিধা’ না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪ পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি

ছাত্রদলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের বিক্ষোভ মিছিল

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৮:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১১৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার | ঢাকা

ঢাকা আলিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদ, গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচার নিশ্চিতকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাখা সভাপতি ইমদাদুল হক মিয়াজির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ছাত্রদলের হামলার প্রতিবাদ জানানো, গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম, দাওয়া সম্পাদক হাসিব আহমেদ, প্রচার সম্পাদক দাউদ খান, সাহিত্য সম্পাদক সাইফুল্লাহ শুইয়াইব, অফিস সম্পাদক কৃষিবিদ সাব্বির আহমেদ ফাহিম এবং ঢাকা আলিয়া শাখার সভাপতি আব্দুল আলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং রাজনৈতিক সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছাত্রদলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬