ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

দিনাজপুরের বিরামপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৩২ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় সমাজের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের সহায়তায় এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১লা জুলাই ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন। অনুষ্ঠানে বিরামপুর উপজেলার দুস্থ, অসহায়,প্রতিবন্ধী ব্যক্তি,আদিবাসী পরিবার,আদিবাসী শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীন সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। একইসঙ্গে বিরামপুর,হাকিমপুর,ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার বেসরকারি এতিমখানা ও আশ্রমের জন্য ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মি. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ হুমাউন কবীর, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করীম রেজু, সহ স্হানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে আয়োজকরা আরও জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন,শিক্ষা, চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা করার লক্ষ্যেই এ অনুদান প্রদান করা হয়েছে। এ ধরনের সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সমাজসেবক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা বলেন,সরকারি এই মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র পরিবার,আদিবাসী জনগোষ্ঠী এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা তাদের শিক্ষা,চিকিৎসা ও দৈনন্দিন জীবনের নানা প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দিনাজপুরের বিরামপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ

আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬