ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

শ্রীপুরে বনের জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার বনকর্মী, গাড়ি ভাঙচুর।

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১০:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৬২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ একাধিক বনকর্মী। উপজেলার তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এ সময় বন বিভাগের একটি গাড়িও ভাঙচুর করে।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় বনের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীদের একটি দল ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে যায়।
অভিযান চলাকালে স্থানীয় কিছু দখলদার ও তাদের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে বন বিভাগের ওপর আচমকা হামলা চালায়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে চালানো এই হামলায় শ্রীপুর রেঞ্জ কর্মকর্তাসহ বেশ কয়েকজনে বনকর্মী আহত হন।

হামলার একপর্যায়ে উত্তেজিত জনতা বন বিভাগের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি বেগতিক দেখে বনকর্মীরা সাময়িকভাবে পিছু হটেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে তাদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ এবং সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীপুরে বনের জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার বনকর্মী, গাড়ি ভাঙচুর।

আপডেট সময় : ১০:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬