ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

প্রযুক্তির নিখুঁত ব্যবহার নেত্রকোনা পুলিশের অভিযানে শেরপুর থেকে চোরসহ গরু উদ্ধার

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ৫৭ বার দেখা হয়েছে

​নেত্রকোনা প্রতিনিধি: অপরাধীর অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ ঘটিয়ে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। আলোচিত একটি চুরির ঘটনার রহস্য উন্মোচন করে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে আড়াই লাখ টাকা মূল্যের চোরাই গরু।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নেত্রকোনা মডেল থানায় একটি চুরির মামলা রুজু হয় (মামলা নং- ২৭, ধারা- ৩৮০/৪৫৭ দণ্ডবিধি)। ঘটনার পর থেকেই আসামিদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশের একটি চৌকস দল। তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হওয়া যায় শেরপুর এলাকায়।
​তৎক্ষণাৎ নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ দল শেরপুরে অভিযান পরিচালনা করে। অভিযানে চোর চক্রের তিন সদস্য— মো: শাহালম ওরফে আলম (৩৯), মো: সামিউল (৩৭) এবং আশরাফ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুটিকে উদ্ধার করা হয়।
​স্থানীয়রা জানান, নেত্রকোনা মডেল থানার পুলিশ যেভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এমন দ্রুত অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
​এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এখন অনেক সহজ হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো চুরির ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।”
​পুলিশের এই কার্যকর ও সাহসী পদক্ষেপ নেত্রকোনা মডেল এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রযুক্তির নিখুঁত ব্যবহার নেত্রকোনা পুলিশের অভিযানে শেরপুর থেকে চোরসহ গরু উদ্ধার

আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬