ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

কদমতলীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার-২, পলাতক-৩

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ৬৮ বার দেখা হয়েছে

রাজধানীর কদমতলী থানাধীন নতুন জুরাইন আলমবাগ এলাকায় যৌতুকের দাবিতে ঊর্মি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা মো. মনির বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালে শরিয়াহ মোতাবেক নতুন জুরাইন আলমবাগ এলাকার বাসিন্দা সাইদুজ্জামান মোহনের সঙ্গে ঊর্মি আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই ব্যবসার জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। যৌতুকের টাকা দিতে না পারায় ঊর্মির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে যৌতুকের দাবিকে কেন্দ্র করে আবারও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে স্বামী সাইদুজ্জামান মোহন লোহার রড দিয়ে ঊর্মির মাথার পেছনে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কদমতলী থানা পুলিশ রাতেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. মনির বাদী হয়ে কদমতলী থানায় মামলা নং-২৫ (তারিখ: ১৬ জুলাই ২০২৬) দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।

মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— নিহতের স্বামী সাইদুজ্জামান মোহন (৩৮), শাশুড়ি জয়তারা বেগম (৬০), ননদ রেশমা বেগম (৩০), মো. নোবেল হোসেন (৩৫) এবং সোহেল।

কদমতলী থানা পুলিশ জানিয়েছে, মামলার পর শাশুড়ি জয়তারা বেগম ও ননদ রেশমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তিন আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এ ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কদমতলীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার-২, পলাতক-৩

আপডেট সময় : ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬