ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

ওয়ারীর ফাইভ অ্যান্ড ফাইভ ডাইংয়ের চেয়ারম্যান ও ম্যানেজারের বিরুদ্ধে ১০ মাসের বেতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৮৬ বার দেখা হয়েছে

প্রতিষ্ঠানের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ হাসিবুল বারী এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ফাইভ অ্যান্ড ফাইভ ডাইংয়ের প্রতিষ্ঠানটির কর্পোরেশন অফিস (১/জি, ফোল্ডার স্ট্রিট, ২য় তলা, ওয়ারী, ঢাকা-১২০৩) এবং নরসিংদীর শীলমান্দীর বাঘাতা এলাকায় অবস্থিত কারখানায় দায়িত্ব ছিলেন।

ভুক্তভোগী সাবেক ডিজিএম মোঃ হাসিবুল বারী জানান, ০১ জুন ২০২৫ থেকে ০১ মার্চ ২০২৬ পর্যন্ত টানা ১০ মাস তার মাসিক ৫০ হাজার টাকা করে মোট  ৫ লাখ টাকা বেতন কোম্পানি কর্তৃপক্ষ পরিশোধ করেনি। বেতনের জন্য বারবার যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করে আসছে এবং নির্দিষ্ট তারিখ দিয়েও তা পরিশোধ করেনি। অভিযোগে আরও বলা হয়, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কিছুদিন পূর্বে কোম্পানির ম্যানেজার স্বপন কুমার দাস ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তার নিকট হতে ধার হিসেবে টাকা নেন যা উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান গৌতম কুমার দাস অবগত ছিলেন। দীর্ঘদিনের সহকর্মী ও বিশ্বাসের জায়গা থেকে হাসিবুল বারী আল-আরাফাহ ইসলামী ব্যাংক, পাঁচদোনা এসএমই শাখা-এর হিসাব নম্বর (০৭৯১২০৩৮৯২)-এ দুটি ধাপে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠান।

টাকা হস্তান্তরের বিবরণ: ০২ মার্চ ২০২৬ ৩,০০,০০০ টাকা, ০৫ মার্চ ২০২৬  ৫০,০০০ টাকা, মোট ধার:৩,৫০,০০০ টাকা

ভুক্তভোগীর দাবি, টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট ম্যানেজার ও চেয়াম্যান  বকেয়া বেতন ও ধার নেওয়া দুটি বিষয়ই সম্পূর্ণ অস্বীকার করছেন। যা তাদের পূর্ব পরিকল্পনা ছিলো। পাওনা টাকা চাইতে গেলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি ভুয়া চুক্তিপত্র দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বর্তমানে সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ হাসিবুল বারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তার বকেয়া বেতন ও ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য অভিযোগগুলো অভিযোগকারীর নিজস্ব বক্তব্যের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওয়ারীর ফাইভ অ্যান্ড ফাইভ ডাইংয়ের চেয়ারম্যান ও ম্যানেজারের বিরুদ্ধে ১০ মাসের বেতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬