ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
টুঙ্গিপাড়ায় জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শুভেচ্ছা যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর: শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তপন জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল ‎ শিশু কল্যাণ পরিষদে চালক দলের সভা; জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের মাঝে অনুদান বিতরণ চাকমারকুল ইউপি নির্বাচনে নতুন সমীকরণ? চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে আবুবক্কর সিদ্দিক মাসুক ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব ​মাদকের ‘সুবিধা’ না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪ পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি

যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইল ও আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ৩

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৬ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি | ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মোবাইল আনলক ও আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করার বিশেষ সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ১. মোঃ শাহজাহান (২৯),  ২. মাসুম হোসেন (২৪), ৩. মোঃ জাহেদ (২৫)

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় শেকদি বটতলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে বিশেষ অভিযান চালায় পুলিশের একটি আভিযানিক দল। অভিযানকালে ওই স্থান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ডেস্কটপ সিপিইউ (CPU) এবং মোবাইলের লক-আনলক ও আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত বিশেষ প্রযুক্তিগত ডিভাইস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় এবং সেগুলোর আইএমইআই পরিবর্তন করে বাজারে অবৈধভাবে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইল ও আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬