ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
টুঙ্গিপাড়ায় জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শুভেচ্ছা যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর: শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তপন জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল ‎ শিশু কল্যাণ পরিষদে চালক দলের সভা; জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের মাঝে অনুদান বিতরণ চাকমারকুল ইউপি নির্বাচনে নতুন সমীকরণ? চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে আবুবক্কর সিদ্দিক মাসুক ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব ​মাদকের ‘সুবিধা’ না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪ পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি

যাত্রাবাড়ীতে মোবাইল ছিনতাইকারীদের কবলে স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন মানিক; প্রতিরোধে গুরুতর আহত

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৮:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০৫ বার দেখা হয়েছে

ক্রাইম রিপোর্টার | মোঃ হাসিবুল ইসলাম, ঢাকা

ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন মানিক মোবাইল ছিনতাইকারীদের নির্মম হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত আনুমানিক ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ি  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রয়োজনে প্রায়শই সায়েদাবাদ থেকে ডেমরা এলাকায় যাতায়াত করতে হয় আলাউদ্দিন মানিককে। ঘটনার দিন রাতে তিনি সায়েদাবাদ  রিকশাযোগে ডেমরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তিনি রিকশায় বসে মোবাইলে  জরুরি কলে কথা বলছিলেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী চক্র পিছন দিক থেকে এসে তাঁর হাতে থাকা ব্যবহৃত দামি মূ্ল্যের স্যামসাং ব্র্যান্ডের মোবাইলটি সজোরে থাবা মেরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ঘটনাটি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিক ছিনতাইকারীদের প্রতিরোধ করার চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা তাঁর গায়ের ওপর উঠে যায়। এতে তাঁর ডান পা, বাম হাত এবং পাজরে গুরুতর জখম হয়। এছাড়া শরীরের একাধিক স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হন তিনি। ঘটনার পরপরই তাঁর সাথে থাকা সহগামী অপর ২ জন রিকশা আরোহী দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। আহত স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আলাউদ্দিন মানিক জানান, “ছিনতাইকারী চক্রটি পূর্বপরিকল্পিতভাবে আমার মূল্যবান মোবাইলটিকে টার্গেট করেছিল। দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী-ডেমরা রুটে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে আসলেও ব্যক্তিগতভাবে আমি এবারই প্রথম এমন ঘটনার শিকার হলাম।”

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ও জনমনে উদ্বেগ: রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার যাত্রাবাড়ী ও এর আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে একাধিক সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। ডেমরা, ভাঙাপ্রেস, সায়েদাবাদ, ডেমরা ও যাত্রাবাড়ী সড়কে প্রায়ই পথচারী ও যাত্রীরা এ ধরনের ছিনতাই ও হামলার শিকার হচ্ছেন। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে বারবার এসব অপরাধ সংঘটিত হচ্ছে—তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী আলাউদ্দিন মানিক। তিনি প্রশ্ন তোলেন, “এলাকায় প্রতিনিয়ত ঘটনা ঘটার পরও কেন পুলিশ ছিনতাইকারীদের দমন করতে পারছে না? পুলিশের কার্যকর পদক্ষেপ না থাকায় আজ সাধারণ মানুষ রাস্তায় নিরাপদে চলাচল করতে পারছে না।” এ ঘটনায় যাত্রাবাড়ী এলাকার সাধারণ মানুষের মধ্যেও তীব্র আতঙ্ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এ ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার ও যাত্রাবাড়ী-ডেমরা সড়কে সার্বক্ষণিক পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

এদিকে যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মোবাইল ছিনতাইয়ের এ ঘটনায় ভুক্তভোগীর ভাগিনা শাহিন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং তা উদ্ধারে পুলিশের কাজ চলমান রয়েছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যাত্রাবাড়ীতে মোবাইল ছিনতাইকারীদের কবলে স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন মানিক; প্রতিরোধে গুরুতর আহত

আপডেট সময় : ০৮:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬