ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

ফেসবুক আইডি ও পেজের অপপ্রচারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় জিডি: অ্যাডভোকেট মাসুম আহমদ রাজেশ খান

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১১:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুম আহমদ রাজেশ খান তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জানা গেছে, “CRIME NEWS MOHAMMADPUR” নামক একটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে অ্যাডভোকেট রাজেশ খান উল্লেখ করেন, তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে এই অপপ্রচার চালাচ্ছে।

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমি যদি চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা কিংবা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অনুসন্ধানী সাংবাদিকরা নিরপেক্ষভাবে তা তদন্ত করুন। আমি যেকোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।”

অ্যাডভোকেট রাজেশ খান অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র অর্থের বিনিময়ে তার সুনাম ক্ষুণ্ন করার জন্য এই অপপ্রচারের ছক কষেছে। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, তবে মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্রহনন কোনোভাবেই কাম্য নয়। তিনি সাইবার নিরাপত্তা আইনের আওতায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। পাশাপাশি, উক্ত ফেসবুক আইডি ও পেজের নেপথ্যে থাকা কুশীলবদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। স্থানীয় এই নেতা বলেন, তার পরিবার বহু প্রজন্ম ধরে মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় বসবাস করে আসছে এবং এলাকার সাধারণ মানুষ তাদের পরিবারের দীর্ঘদিনের সামাজিক অবস্থান সম্পর্কে সম্যক অবগত।

তিনি আরও বলেন,”আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকলে তা জনসমক্ষে প্রকাশ করা হোক। আমি নিজেই উপস্থিত হয়ে তার জবাব দিতে প্রস্তুত। এলাকার বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার শক্ত অবস্থানের কারণে একটি অসাধু চক্র আমার ওপর ক্ষিপ্ত হয়ে এসব নোংরা খেলায় লিপ্ত হয়েছে।”

পরিশেষে তিনি দেশবাসী ও এলাকাবাসীকে এসব মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান এবং যারা এই ধরনের কুৎসা রটনায় জড়িত, তাদের সঠিক বুদ্ধির উদয় হোক—এই কামনা করেন।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফেসবুক আইডি ও পেজের অপপ্রচারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় জিডি: অ্যাডভোকেট মাসুম আহমদ রাজেশ খান

আপডেট সময় : ১১:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬