ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ: পরিদর্শিকা নিয়োগে ভাইভা গ্রহণে বিলম্ব, প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুজ্জামান

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৩৫ বার দেখা হয়েছে

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদে নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও এখনো ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন হাজারো চাকরিপ্রার্থী।

ভুক্তভোগী প্রার্থীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট লিখিত পরীক্ষার পর তিন মাসের মধ্যে ভাইভা পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও সেই নির্দেশনা এখনো বাস্তবায়ন করা হয়নি।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব কামরুজ্জামান সংশ্লিষ্ট নিয়োগের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন। অভিযোগকারীদের দাবি, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে অযথা বিলম্ব করা হচ্ছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে এবং হাজারো চাকরিপ্রার্থী চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, ফাইলের অগ্রগতি জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি। তারা দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন করে ভাইভা পরীক্ষা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব কামরুজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ: পরিদর্শিকা নিয়োগে ভাইভা গ্রহণে বিলম্ব, প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুজ্জামান

আপডেট সময় : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬