ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
টুঙ্গিপাড়ায় জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী চালক দলের শুভেচ্ছা যুবদলের গৌরবময় পথচলার ৪৮ বছর: শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তপন জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল ‎ শিশু কল্যাণ পরিষদে চালক দলের সভা; জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত চালক পরিবারের মাঝে অনুদান বিতরণ চাকমারকুল ইউপি নির্বাচনে নতুন সমীকরণ? চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে আবুবক্কর সিদ্দিক মাসুক ফকিরাপুলে সন্ত্রাসী তাণ্ডব ​মাদকের ‘সুবিধা’ না দেওয়ায় হোটেলে হামলা, মালিকসহ রক্তাক্ত ৪ পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী: ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০১:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৪৮ বার দেখা হয়েছে

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের যৌথ আয়োজনে এই শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। পুরোনো ধাঁচের সাংবাদিকতা পরিহার করে আধুনিক, দায়িত্বশীল ও নীতিনৈতিকতাভিত্তিক সাংবাদিকতা গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নিয়োগ নীতিমালা তৈরি এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ব্যাঙের ছাতার মতো অবাধে গণমাধ্যম প্রতিষ্ঠা না করে যথাযথ নিয়ন্ত্রণ ও নিবন্ধনের আওতায় আনতে হবে। তথ্য যাচাই ছাড়া সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত না করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সভাপতিত্ব করেন এবং বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ০১:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬