বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরছে মানুষ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও পূর্ণবাসনের আশ্বাস দিলেন – প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৩৫ বার দেখা হয়েছে
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। দেশের মোট ১২টি পৌরসভা, ৩৬৮টি ইউনিয়ন এবং ৫৯টি উপজেলা বন্যা কবলিত। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল সহ বান্দরবানের প্রায় ৭০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর তথ্যমতে বন্যায় এখন পর্যন্ত ৫৪ জন মারা গেছে।
আকাশ পরিষ্কার হওয়ায় বর্তমানে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। চট্টগ্রামের অনেক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতি গুলো স্পষ্ট হচ্ছে। ঘরে ফিরতে শুরু করেছে আশ্রয়কেন্দ্রের মানুষ ও চাপ কমে এসেছে আশ্রয়কেন্দ্র গুলোতে এবং অনেকেই নিজেদের বাড়ি-ঘরে ফিরেছে বলে জানা গেছে।
সকল পানিবন্দি ও বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার ত্রাণ বিতরণ কার্যক্রম চালচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরাসরি আর্থিক সহায়তা ও পূনর্বাসনের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় প্রায় নগদ ২ কোটি টাকার বেশি অর্থ সহায়তা ও ত্রাণ পাঠানো হয়েছে।






















