ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৪৬ বার দেখা হয়েছে

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৬২ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে ৬০ হাজার পিসের কোনো দাবিদার পাওয়া যায়নি। অপর অভিযানে আটক তিন ব্যক্তির পেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুলাই ২০২৬) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে যশোরের শার্শা উপজেলার তিন যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের পেটের ভেতর বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অপরদিকে, উখিয়া উপজেলার সীমান্তবর্তী জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই পোটলা তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

আপডেট সময় : ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬