ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

​নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: পরিকল্পনায় আপন ভাতিজা, আটক ৩

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৯:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ৩৩ বার দেখা হয়েছে

​নেত্রকোনা প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬

​নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ডাকাতির মূল পরিকল্পনাকারী হিসেবে ভুক্তভোগীর আপন ভাতিজার নাম উঠে এসেছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে। ​শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে এই দুঃসাহসিক ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ৬ জনের একটি দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা গৃহকর্তা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মাদক ও জাল টাকার ব্যবসার বানোয়াট অভিযোগ তুলে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। এরপর প্রায় তিন লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান পোশাক লুট করে ডাকাত দল পালিয়ে যায়। ​ভুক্তভোগীর স্ত্রী নূর জাহান বেগম জানান, ডাকাতির ঘটনায় তাদের দেবরের ছেলের সংশ্লিষ্টতা রয়েছে, যা শুনে পরিবারটি স্তম্ভিত। প্রত্যক্ষদর্শীরাও ডাকাতি শেষে তাকে এলাকা ত্যাগ করতে দেখেছেন। খবর পাওয়ার পর দুর্গাপুর থানা পুলিশ গ্রামবাসীকে সঙ্গে নিয়ে অভিযানে নামে। লুট হওয়া একটি মোবাইল ফোন ট্র্যাকিং করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। ​আটককৃতরা হলেন: ​রাজ কুমার (২৬), হবিগঞ্জ।​আব্দুল হামিদ (৪৫), জামালপুর।​শাহীন আলম (৩৮), ব্রাহ্মণবাড়িয়া।রিকল্পনায় আপন ভাতিজা দুর্গাপুর থানার শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

​নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: পরিকল্পনায় আপন ভাতিজা, আটক ৩

আপডেট সময় : ০৯:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬