ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

পেকুয়ায় চিংড়ি ঘেরে ডাকাতির চেষ্টা: অস্ত্র-গুলিসহ আটক-২

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৪৬ বার দেখা হয়েছে

নিউজ ডেক্স: কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকায় একটি মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও একটি ইঞ্জিনচালিত বোটসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভোর ৪টার দিকে উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিছাখালী বাহিরের ঘোনা এলাকায় স্থানীয় জনতা দুইজনকে আটক করে পেকুয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটকৃতরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
স্থানীয়রা জানান, মহেশখালীর মাতারবাড়ী এলাকার কথিত ‘মোক্তার বাহিনীর’ প্রধান মোক্তারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি করিয়ারদিয়া এলাকার একটি মৎস্য প্রজেক্টে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুলে। বিক্ষুদ্ধ লোকজনের উপস্থিতি টের পেয়ে মোকতারসহ অন্যরা পালিয়ে গেলেও এ দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাহিনীর প্রধান মোক্তারসহ অন্যরা পালিয়ে গেলেও জনতার হাতে আটক দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মোকতার আহমদ জানান, রাতে আমার পরিচালনাধীন মৎস্য ঘেরে ডাকাতি করতে আসা ডাকাতদের স্থানীয়রা ঘেরাও করে আটক করে গনপিটুনি দিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি, দুটি তাজা শর্টগানের কার্তুজ, ১৫টি খালি শর্টগানের কার্তুজ এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “করিয়ারদিয়া এলাকার চিংড়িঘের এলাকায় গভীররাতে ডাকাতদের উপস্থিতি দেখে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ঘেরাও করে অস্ত্রসহ দুইজনকে আটক করে গণপিটুনি দেয় এবং পেকুয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের কাছ থেকে দুটি দেশীয় এলজি, গোলাবারুদ এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” আটককৃতদের চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, কথিত মোক্তার বাহিনীর প্রধান মোক্তারের বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে এসব মামলার বিষয়ে আদালতের চূড়ান্ত রায় হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পেকুয়ায় চিংড়ি ঘেরে ডাকাতির চেষ্টা: অস্ত্র-গুলিসহ আটক-২

আপডেট সময় : ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬