ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড লটকনের বিশাল পাইকারি বাজার

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ০২:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ৫৫ বার দেখা হয়েছে

নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মরজাল বাসস্ট্যান্ড এলাকায় লটকনের বিশাল পাইকারি বাজার। এখানে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত থাকেন ক্রেতা-বিক্রেতারা। চাষিরা গাছ থেকে লটকন সংগ্রহ করে ভ্যানগাড়ি ও ব্যাটারিচালিত রিকশায় করে বিক্রির জন্য নিয়ে আসেন এই বাজারে। বিক্রেতাদের সঙ্গে চলে দর-কষাকষি। চাহিদামতো দাম পেলেই চাষিরা বিক্রি করে টাকা নিয়ে ফেরেন বাড়ি।
গতকাল শুক্রবার সকালে কথা হয় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে। তাঁরা জানান, হাটে প্রতিদিন ৭০-৮০ লাখ টাকার লটকন কেনাবেচা হয়। আকারভেদে লটকন মণপ্রতি ২ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানকার লটকন সুস্বাদু হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে। দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে রপ্তানি হচ্ছে। এলাকার চাষি ও বেকার যুবকেরা কম খরচে অধিক লাভবান হওয়ায় লটকন চাষে আগ্রহ দেখাচ্ছেন।
লটকনের হাট ঘুরে মহাসড়ক থেকে শিবপুর, বেলাব, রায়পুরা উপজেলার লাখপুর, আজকিতলা, বটিয়ারা, মরজালসহ কয়েকটি গ্রামে ঢুকতেই চোখে পড়ে বিভিন্ন ধরনের ফলগাছের অপরূপ শোভা। রাস্তার দুই পাশে থাকা অসংখ্য লটকনের বাগান যে কারও চোখ জুড়াবে।
অধিকাংশ গাছের নিচ থেকে ওপরের অংশের শাখা-প্রশাখায় থোকায় থোকায় ঝুলছে কাঁচা-পাকা লটকন। দেখে মনে হয় যেন পুরো গাছে হলুদ-সবুজ রঙের ফুল ফুটেছে। চাষি ও পাইকারেরা বাগানের পাকা লটকন গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছেন। কেউ আবার বাজারে বিক্রির জন্য প্রক্রিয়াজাতে ব্যস্ত সময় পার করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় ১ হাজার ৬১০ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে।
চাষি পরাগ আহাম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তিন বিঘা জমির লটকন পাইকারি ৬ লাখ টাকায় বিক্রি করি, খরচ ১ লাখ টাকা। দুই মাস শ্রম দিলেই চলে। কম খরচে অধিক লাভবান হচ্ছি।’
চাষি কাজী কামাল হোসেন জানান, বাছাই করা সুস্বাদু বড় লটকনগুলো সারা দেশের চাহিদার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ রপ্তানি হচ্ছে। অর্জিত হচ্ছে অর্থ। সাধারণত লটকন দু-তিন দিন পর্যন্ত রাখা যায়। প্যাকেট করা ওই লটকন সাত-আট দিন পর্যন্ত সংরক্ষণ সম্ভব।
নুরজ্জামান নামের এক চাষি জানান, পুরো মৌসুমে লটকনের ভালো চাহিদা রয়েছে। অনেকে বাণিজ্যিকভাবে লটকনের চাষ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ জেলায় সবচেয়ে বেশি লটকন উৎপাদিত হয় শিবপুরে, দ্বিতীয় অবস্থানে বেলাব এবং তৃতীয় অবস্থানে রায়পুরা উপজেলা। এই এলাকার মাটি ও আবহাওয়া লটকন চাষের উপযোগী। উপজেলার অন্যান্য স্থানেও এ ফলের আবাদ সম্প্রসারণ ও জনগণের মধ্যে আগ্রহ সৃষ্টিতে উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড লটকনের বিশাল পাইকারি বাজার

আপডেট সময় : ০২:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬