সর্বশেষ সংবাদ :
সবুজবাগে পুলিশের অভিযান: ৯৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ উদ্ধার, আটক ১
আব্দুল হাসিব
- আপডেট সময় : ১২:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২৯ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ মো. কামরুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে থানাধীন নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস:






















