ফতুল্লায় ১,৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১২:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৩৬ বার দেখা হয়েছে
প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০), পশ্চিম মাসদাইর বারৈইভোগ (খানকার মোড়) এলাকার বাসিন্দা এবং মো. রাকিবুল ইসলাম অপু (২৫), শিবু মার্কেট ব্যাংকের মোড় এলাকার সোনা মিয়ার বাড়ির বাসিন্দা। উভয়েই ফতুল্লা থানার বাসিন্দা।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন, এসআই রফিক (পিপিএম) ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাসদাইর বারৈইভোগ খানকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে প্রথম আসামি মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রিমিনাল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।






















